প্রিন্ট এর তারিখঃ May 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 11, 2026 ইং
জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

জামালপুরের সরিষাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে ইয়াসিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মো: সাজিদ পিয়াল জামালপুর থেকে
সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত ইয়াসিন স্থানীয় বাসিন্দা শাহীন মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত একটি লিচুর বিচি ইয়াসিনের গলায় আটকে যায়। এতে সে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়। পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে পরিবারের লোকজন দ্রুত তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আকস্মিক এ ঘটনায় পরিবারে শোকের মাতম নেমে আসে। এলাকাবাসীর মাঝেও বিরাজ করছে গভীর শোক।সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, সন্ধ্যা ৭টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ 69Bangla Tv